দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় স্বরজিৎ ডাকুয়া (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কাঁঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের আওরাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
নিহত স্বরজিৎ ডাকুয়া কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া এলাকার মৃত উপেন্দ্র নাথ ডাকুয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে সাতনী বাজার থেকে দক্ষিণ দিকে হেঁটে যাচ্ছিলেন স্বরজিৎ ডাকুয়া। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে, সড়ক দুর্ঘটনায় কৃষক স্বরজিৎ ডাকুয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যে আই